পাঠকের কাছে অনুরোধঃ এটা একটা শিক্ষনীয় ব্লগ।এই ব্লগ/ওয়েবকে চটি সাইট মনে করার কোন অবকাশ নাই। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যৌনতা সম্পর্কে কি এবং কতটুকুই বা জানি? পশ্চিমা দেশের ১৬-১৮ বছরের ছেলে-মেয়েরা যৌনতার ব্যাপারে যা জানে, আমাদের দেশে বিয়ের ১৫ বছর পরে ও আমরা তা জানতে পারিনা, বুঝতে পারিনা। তাই আমার এই প্রচেষ্ঠা। এই ব্লগের লেখা দিয়ে যদি কারো কোন উপকার হয়, তাহলেই আমার কষ্ট সার্থক হবে। পুনশ্চঃ ব্লগটি চালু রাখতে, ডোনেশন করুন।আপনার ছোট্ট একটু কমেন্ট আমাকে অনেক প্রেরনা দেবে।দয়া করে Facebook এ একটা Like দিন। সবাইকে ধন্যবাদ।
নারীর একান্ত সমস্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নারীর একান্ত সমস্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

মেয়েদের ইউরিন ইনফেকশন

মেয়েদের যেসব অসুখ-বিসুখ বেশি হয়, তার মধ্যে ইউটিআই বা প্রস্রাবে জীবাণু সংক্রমণ অন্যতম। একবার ইউটিআই হলে বারবার হওয়ার আশঙ্কা থাকে। বছরে তিনবার বা এর বেশি প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে একে বলা হয় রিকারেন্ট ইউটিআই এবং তা হতে পারে একই জীবাণু অথবা নতুন কোনো জীবাণু দিয়ে।

সাধারণভাবে পুরুষের চেয়ে নারীর প্রস্রাবে জীবাণু সংক্রমণ বেশি হয়। এর কারণ, মেয়েদের মূত্রনালির দৈর্ঘ্য কম এবং এর মুখের অবস্থান যোনিপথ এবং মলদ্বারের কাছাকাছি। মলদ্বারে স্বাভাবিকভাবেই প্রচুর জীবাণু থাকে আর খুব সহজেই সেখান থেকে জীবাণু মূত্রনালিতে প্রবেশ করতে পারে।

স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে পানি পান, দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা, অপরিচ্ছন্ন থাকা, নোংরা পানি ব্যবহার, যৌন মিলনের আগে ও পরে প্রস্রাব না করা বা পরিচ্ছন্ন না হওয়া এ সংক্রমণের বড় কারণ। ছোট মেয়েদের ক্ষেত্রে মূত্র নির্গমনের পর পানি দিয়ে পরিষ্কারের সময় বারবার হাত মূত্রনালির

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩

মহিলাদের অনিয়মিত মাসিক হলে কি করবেন!


অনিয়মিত মাসিক হলে কি করবেন!অনিয়মিত ঋতুস্রাব নারীদের নিকট পরিচিত বিষয়। নারীদের মধ্যে অনেকেই অনিয়মিত মাসিক ও ঋতুস্রাব সমস্যায় ভোগেন। অনিয়মিত মাসিক ও ঋতুস্রাব একটি মেয়েলি সমস্যা৷ মাসিক সাধারণত ২১ থেকে ৩৫ দিনের মধ্যে হয়৷ অবশ্য কখনও কখনও দুই একদিন আগে পিছে হতে পারে৷ যদি ২১ দিনের আগে অথবা ৩৫ দিনের পর হয় তবে এটাকে অনিয়মিত মাসিক বলা হয়৷ যৌবনের প্রারম্ভে বা যৌবনের

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

নিয়মিত ব্রা ব্যবহার; মেয়েদের পিঠে ব্যথার কারন


স্তনযুগলকে সুডৌল ও সুগঠিত রাখতে চান প্রত্যেকটা নারীই। হলিউডের বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মোনরোও চাইতেন তার স্তনযুগলকে সুডৌল ও সুগঠিত রাখতে। তাইতো তিনি বক্ষ বন্ধনী (ব্রা) পরেই ঘুমাতেন।

শুধু মেরিলিন মোনরোই নন, বর্তমান যুগের প্রায় সব নারীরই মনে করেন বক্ষ বন্ধনী স্তনযুগলকে আরও সুগঠিত, সুদর্শনীয় ও সুডৌল করে তোলে। কিন্তু সম্প্রতি এ ধারণাকে ভুল প্রমানিত করেছে ফ্রান্সের একটি গবেষণা। এতে দেখা গেছে যে, ব্রা নয় বরং স্বাভাবিক অবস্থাতেই নারীর স্তনযুগল সবচেয়ে

রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩

আক্রান্তদের ১৬ ভাগ স্তন ক্যান্সারের রোগী



বাংলাদেশে মোট ক্যান্সার আক্রান্তের ১৬ শতাংশই স্তন ক্যান্সারের রোগী। এর মধ্যে ১ শতাংশ পুরুষ রোগীও রয়েছেন। উপরন্তু বাংলাদেশে যত মানুষ ক্যান্সারে মারা যায় এর মধ্যে স্তন ক্যান্সারের রোগী দ্বিতীয় সর্বোচ্চে। ৫০ বছরের বেশি বয়সী মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রবণতা বেশি। কিন্তু অবিবাহিত মেয়েরাও এর ঝুঁকিমুক্ত নন। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকপর্যায়ে ক্যান্সার শনাক্ত হলে তা চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব। ক্যান্সার গবেষণায় বাংলাদেশের কোনো বেসরকারি প্রতিষ্ঠান অথবা সরকারের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই। তবে ক্যান্সার গবেষকেরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন নির্ণায়কের ওপর ভিত্তি করে অনুমাননির্ভর এমন তথ্য দিলেও বাংলাদেশে স্তন ক্যান্সারের সংখ্যা এর চেয়ে মোটেও কম নয়। কাজী ইউনুস আলী মেডিক্যাল কলেজের অনকোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: সৈয়দ

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৩

মহিলাদের বয়স ৫০ পেরোলে কি খাবেন কি খাবেন না

বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের বয়স ৫০ পেরোলে তাদের সব সময় বিশেষ ধরনের খাবার প্রয়োজন হয়। এ বয়সটাকে পোস্ট মেনোপজাল হিসেবে ধরা হয়। আর এই সময় হরমোনের তারতম্যের কারণে নানা সমস্যা দেখা দেয়। মেজাজ হতে পারে খিটখিটে। আবার কেউ কেউ হঠাত্ রেগে যেতে পারেন। থাকতে পারে অস্বস্তি, খাবারের প্রতি অনীহা। কিন্তু একটা যথাযথ খাদ্য তালিকা অনুসরণ করে মেনোপজকালীন এবং মেনোপজ পরবর্তী সমস্যাগুলো অনেকাংশে কমিয়ে আনা যায়। এসময় যেসব খাবার বেশি খেতে হবে তা হচ্ছে

রবিবার, ২৮ জুলাই, ২০১৩

প্রি-মেনস্ট্রুয়াল সিন্ড্রোম

প্রতিমাসে মহিলাদের পিরিয়ড বা মাসিকের ৭-৮ দিন আগে থেকে এক বা একাধিক সমস্যা দেখা দেয়। যেমন- মাথা ব্যথা, পিঠে ও কোমরে ব্যথা, পেটের সমস্যা ইত্যাদি। এসব উপসর্গকে বলা হয় প্রি-মেনস্ট্রুয়াল সিন্ড্রোম, সংক্ষেপে পিএমএস। শতকরা ৮৫ ভাগ মহিলাই পিএমএস সমস্যায় কমবেশি ভুগে থাকেন।
পিএমএস-এর শারীরিক লক্ষণ

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

হোয়াইট ডিসচার্জ আফটার পিরিয়ড(সাদা স্রাব)

হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব মাঝে মাঝেই সমস্যায় ফেলে দেয়। সময়মতো চিকিৎসা না করালে যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। চলে আসতে পারে বন্ধ্যাত্বও। এই সমস্যা নিয়ে এ বার আলোচনা করছি।
প্রথমেই বলি সাদা স্রাব মানেই খারাপ নয়। নাক দিয়ে সর্দি পড়ার মতো শরীরের যে কোনও অংশ থেকে সিক্রেশন হতে পারে। তেমনই জরায়ুমুখ বা সার্ভিক্স থেকেও এক রকম সিক্রেশন হয়। একদম জলের মতো। কোনও দুর্গন্ধ থাকে না। সাধারণত দুটো পিরিয়ডের মাঝে ওভ্যুলেশনের সময় এই রকম তরল ডিসচার্জ হতে পারে। এটি স্বাভাবিক ব্যাপার। এতে শরীরি মেলামেশায়

মঙ্গলবার, ৪ জুন, ২০১৩

স্তন বোটার প্যাজেটস রোগ

অনেক সময় স্তনে ক্যান্সার হলে এর বোটা বা নিপল এ পাঁচড়ার মতো একধরনের ঘা হয়। একজিমা হিসেবে দীর্ঘদিন এর চিকিৎসা চালিয়ে যাওয়া হলেও তা নিপল বা এর চারপাশের গাঢ় বর্নের ত্বক (Areola) থেকে সেরে যায়না। একসময় নিপল এর ক্ষত (Erosion of nipple) বাড়তে থাকে এবং তা স্তনের গা থেকে খুলে পরে যায় (disappear) । ঐ একজিমা যে স্তন ক্যান্সার এর কারনে হচ্ছিল তখন সেটাও পরিস্কার হয়ে উঠে। তাই স্তনের বোটায় কখনো একজিমা হয়েছে সন্দেহ হলে অবশ্যই তার বায়োপসি করিয়ে দেখা উচিত অন্যথায় তা রোগীর জীবন বিপন্ন করে তুলতে পারে।

মঙ্গলবার, ২২ মে, ২০১২

মেয়েদের ঋতুচক্র বা মাসিক


প্রতি চন্দ্রমাস পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রাকারে যে পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু নিঃসৃত অংশ যোনিপথে বের হয়ে আসে তাকেই ঋতুচক্র বলে।
এর তিনটি অংশ, ১মটি চারদিন স্থায়ী হয় (৪-৭ দিন) এবং একে মিনস্ট্রাল ফেজ, ২য়টি ১০দিন (৮-১০ দিন) একে প্রলিফারেটিভ ফেজ এবং ৩য়টি ১৪ দিন (১০-১৪ দিন) স্থায়ী হয় একে সেক্রেটরি ফেজ বলা হয়।
মিনস্ট্রাল ফেজ এই যোনি পথে রক্ত বের হয়। ৪-৭ দিন স্থায়ী এই রক্তপাতে ভেঙ্গে যাওয়া রক্তকনিকা ছাড়াও এর সাথে শ্বেত কনিকা, জরায়ুমুখের মিউকাস, জরায়ুর নিঃসৃত আবরনি, ব্যাকটেরিয়া, প্লাজমিন, প্রস্টাগ্লানডিন এবং অনিষিক্ত ডিম্বানু থেকে থাকে। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের যৌথ ক্রিয়ার এই পর্বটি ঘটে।
প্রলিফারেটিভ ফেজ ৮-১০ দিন স্থায়ী হতে পারে। শুধু ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে এটি হয়। এই সময় জরায়ু নিষিক্ত ডিম্বানুকে গ্রহন করার জন্য প্রস্ততি নেয়।
সেক্রেটরি ফেজ টা সবচেয়ে দীর্ঘ, প্রায় ১০ থেকে ১৪ দিন। একে প্রজেস্টেরন বা লুটিয়াল ফেজ ও বলা হয়। এটিও ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন উভয় হরমোনের যৌথ কারনে হয়। এই সময় নিষিক্ত ডিম্বানুর বৃদ্ধির জন্য জরায়ু সর্বোচ্চ প্রস্ততি নিয়ে থাকে।
ডিম্বাশয়ের কোনো ডিম্বানু শুক্রানু দ্বারা নিষিক্ত না হলে জরায়ু আবার মিনস্ট্রাল ফেজে চলে যায়। এভাবেই পূর্ন বয়স্ক মেয়েদের ঋতুচক্র চলতে থাকে।

মাসিকের সময় তলপেটে ব্যথা – কী করণীয়?


মাসিকের সময় তলপেটে ব্যথা আমাদের দেশে একটা কমন ব্যাপার। কিন্তু একটু সচেতন হলেই এই ব্যথা এড়িয়ে চলা যায়।
কোন বোতলে গরম পানি ভরে বা কাপড় গরম করে তলপেটে ২০/২৫ মিনিট ছ্যাক লাগাতে হবে। এটা সপ্তাহে টানা ৩/৪ দিন করে করতে হবে। এতে ধীরে ধীরে মাসিকের সময় ব্যাথা কমে যাবে।
এছাড়া আরেকটা পদ্ধতি আছে- সিজ বাথ। ৩ মিনিট গরম পানিতে কোমর ডুবিয়ে বসে থাকতে হবে। পরের ২/১ মিনিট ঠাণ্ডা পানিতে। এভাবে ২০/২৫ মিনিট সিজ বাথ নিতে হবে। এটাও সপ্তাহে টানা ৩/৪দিন নিতে হবে। শুধু পানি বা পানিতে কিছু লবন, বেকিং সোডা বা ভিনেগারও ব্যবহার করা যায়।
আরেকটা পদ্ধতি আছে- http://goponkota.blogspot.se/2011/12/blog-post_30.html            । এটাও খুব উপকারী।
এগুলো করলে যোনি মধ্যে রক্ত চলাচল প্রক্রিয়া বাধাপ্রাপ্ত না হয়ে আবার ঠিকঠাক হয়ে যাবে, ব্যাথাও কমে যাবে।
আমাদের দেশের অনেক মেয়েদেরই শারীরিক ফিটনেস ভালো নয় বলে এরকম সমস্যা বেশি হয়। একে একে এই পদ্ধতিগুলোর কথা সবাইকে বলে দিন। একজন আরেকজনকে বলে দিন। এই অবাঞ্চিত সমস্যা থেকে মুক্ত থাকুক আমাদের নারী সমাজ।

শনিবার, ২১ জানুয়ারি, ২০১২

মাসিক নিয়মিতকরণ বা এম.আর (Menstrual Regulation)


বর্তমানে প্রজনন স্বাস্থ্য সেবার অতি পরিচিত একটি শব্দ এম. আর (Menstrual Regulation) বা মাসিক নিয়মিতকরণ। এটি একটি পদ্ধতি যার মাধ্যমে জরায়ুর অভ্যন্তরীন পরিবেশ বিঘ্নিত হয়, ফলে জরায়ুতে ভ্রুন স্থাপিত হতে পারে না বা হতে দেয়া হয় না।
এম.আর কেন করা হয়?

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

ঋতুবন্ধ বয়সী মহিলার স্বস্তি

হরমোন থেরাপি


মহিলাদের ১২ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত যে ঋতুপ্রক্রিয়া চলে তাকে মাসিক বা মেনস্ট্রুয়েশন বলে। সাধারণত ৪৫ বছর পর থেকে স্বাভাবিক নিয়মে মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়, একে মেনোপজ বলে। অনেকের ক্ষেত্রে তা ৫৫ বছরের পরেও হতে পারে।
পোস্ট মেনোপজাল সিনড্রোম : সাধারণত মহিলাদের মাসিক বন্ধ হওয়ার পর থেকে কতগুলো শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়, একে পোস্ট মেনোপজাল সিনড্রোম বলে।
লক্ষণগুলো নিম্নরূপ

সোমবার, ২১ নভেম্বর, ২০১১

নারীর একান্ত সমস্যা


@@@ এন্ডোমেট্রিওসিস নামক স্ত্রীরোগ থাকলে (পিরিয়ডের আগে পরে প্রচন্ড পেতে ব্যাথা ও হেভি ব্লিডিং) অনেক সময় রেক্টো-ভ্যাজাইনাল পলিপ হতে পারে । তাতে সহবাসের সময় প্রচন্ড ব্যাথা যন্ত্রনা করে। স্বাভাবিক দাম্পত্যজীবন যাপন দুরহ হয়ে ওঠে।এ ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পলিপ বের করে সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়। 

রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

স্প্যাসমোডিক ডিজমেনোরিয়া (পিরিয়ডের সময় পেটব্যাথা)

চেম্বারে সে দিন ১৫/১৬ বছরের মেয়েকে দেখলাম তার তিনজন মহিলা আত্বীয় ধরে ধরে নিয়ে আসছেন। মেয়েটি পেটব্যাথায় প্রায় কুকরে গেছে, হাঁপাচ্ছে, কাঁদছে।
কী হয়েছে জিজ্ঞেস করাতে তার মা বললেন, প্রতেয়ক মাসে “মাসিক” হওয়ার সময় সে ব্যাথায় প্রায় অজ্ঞান হয়ে যায়। মেয়েটির নাম জানালাম আফসানা খাতুন (কাল্পনিক মাম)। আজ একেবারে অসহনীয় হওয়ায় পাড়াপড়শিরা বলেছে শিগগির ডাক্তার দেখাও। চিকিৎসা না হলে এর বিয়েসাদি হবেনা।

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১

নারীর একান্ত সমস্যা


আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মেয়েদের হাঁচি-কাশির সঙ্গে বেগ ছাড়াই অনিয়ন্ত্রিত প্রস্রাব বেরিয়ে যাওয়ার সমস্যা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘ইউরিনারি স্ট্রেস ইনকন্টিনেন্স’। বাংলাদেশের মেয়েদের কত শতাংশ এ সমস্যায় ভুগছে তার সঠিক পরিসংখ্যান না জানা থাকলেও হাসপাতালে এবং ব্যক্তিগত চেম্বারের অভিজ্ঞতা থেকে অনুমেয় যে এ সংখ্যা একেবারে কম নয়। চিরকালীন স্বভাবজাত লজ্জায় আমাদের মেয়েরা যতক্ষণ পারেন সহ্য করেন, আর যেহেতু এটা জীবন সংহারী কোনো অসুখ নয়, তাই সহজে চিকিত্সকের শরণাপন্ন হন না। কিন্তু ধীরে ধীরে জীবনযাপনের মান নেমে আসতে থাকে। 

Twitter Bird Gadget